প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2026 ইং
ভূঞাপুরে ১ মাদক কারবারির জেল-জরিমানা

আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
টাঙ্গাইলের ভূঞাপুরে বুধবার (৪ নভেম্বর) এক মাদক কারবারিকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার ৫০০ টাকা অর্থ দন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহবুব হাসান অভিযান পরিচালনা করে উপজেলার ২ নং পুনর্বাসন এলাকার দুখাই শেখের ছেলে আব্দুল জব্বার (৬০) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার ৫০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
ভূঞাপুর উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাহবুব হাসান বলেন, এ ধরণের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ